পীরপুর-গরিপুর-শেখপাড়া গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবি
ডেস্ক রিপোর্ট: পীরপুর-গরিপুর-শেখপাড়া গ্রামকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা, ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সিলেট অঞ্চলে বন্যা সমস্যার সমাধানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ২টায় টুকেরবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মনজুর আহমদ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও প্রণব জ্যোতি পাল, গ্রামবাসীর পক্ষে আব্দুছ ছুফান, আহসান উল্লাহ, দানাই আহমদ, আবুল খায়ের, সাব্বির আহমেদ, আবু তালেব। উপস্থিত ছিলেন স্থানীয় বাসদ সংগঠক নুরুল আহমদ, আনোয়ার আহমদ, আনোয়ার হোসেন কুটি, লায়েক আহমদ, জাবেদ আহমদ, আমিন মিয়া, জয়নাল আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন সিলেট বাংলাদেশের অন্যতম বৃষ্টিবহুল এবং হাওরবেষ্টিত অঞ্চল। বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলের পানির কারণে দীর্ঘদিন থেকে সুরমা নদীতে ভাঙ্গন বাড়ছে। ইতিমধ্যে ভাঙ্গনে টুকেরবাজার এলাকার (বর্তমান সিলেট সিটি কর্পোরেশন এর ৩৯নং ওয়ার্ড) পীরপুর, শেখপাড়া, গরিপুর গ্রাম ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। ইতিমধ্যে এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজারসহ কয়েক শত বসতভিটা নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং কয়েক শত পরিবার নদী ভাঙ্গনে হুমকির মধ্যে আছে। এসব এলাকার অনেকেই সর্বস্ব হারিয়ে অন্যত্র আশ্রয় নিযেছেন এবং যাদের যাওয়ার কোন জায়গা নেই তারা এলাকায় উদ্বেগ-উৎকন্ঠার নিয়ে বসবাস করছেন। বেশ কিছুদিন ধরেই এই ভাঙ্গন চলছে কিন্ত এখনও এসব গ্রাম নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বক্তারা বলেন, নগরীর পার্শ্বে সুরমা নদীর ১৮ কিলোমিটার ড্রেজিং এর ৫০ কোটি বরাদ্দকৃত অর্থ যথাযথ ভাবে ব্যয় করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, এবছর ইতিহাসের প্রলয়ঙ্করী বন্যায় সিলেট অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যা প্রাকৃতিক হলেও এর মারাত্মক দুর্ভোগের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট কারণ। গত ৫০ বছরে দূষণ, ভূমিদস্যুদের আগ্রাসন, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন , সেতু, কালভার্ট ও সুইসগেট নির্মাণের ফলে দেশের নদীগুলোর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে গেছে। এছাড়াও ভরাট করা হয়েছে খাল, হাওর ও জলাশয়। ফলে জলাবদ্ধতা বাড়ছে এবং বন্যা সমস্যা দীর্ঘস্থায়ী রুপ নিচ্ছে। সাম্প্রতিক নদী ভাঙ্গন সমস্যাকে আরও তীব্র করেছে।
বক্তারা শুস্ক মৌসুমের শুরুতে পীরপুর-গরিপুর-শেখপাড়া গ্রাম কে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সিলেট অঞ্চলের নদীগুলো পরিকল্পিত ড্রেজিং করা, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়ন বন্ধ, নদী-খাল-জলাশয় দখল-ভরাট ,পাহাড়-টিলা কাঠাসহ প্রকৃতি বিনাসী সকল কর্মকান্ড বন্ধ এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।
Related News
গোয়াইনঘাটে যুবক হত্যা মামলায় বাবা-মেয়ে কারাগারে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকেRead More
সিলেটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতা সভা অনুষ্ঠিত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮Read More



Comments are Closed