কমলগঞ্জে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ তাকুলিয়া মাদারাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।
বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিতের সার্বিক সহযোগিতায় এবং বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মো. নুরুল আমীন বখশ এর তত্ত¡াবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও মো. সুলেমান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ১নং রহিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মাহমুদ আলী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুলেমান মিয়া, বড়চেগ তাকুলিয়া মাদরাসার সভাপতি আব্দুস সামাদ খান, বন্ধন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সামসুদ্দিন রানা। অনুষ্ঠানে ১২০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed