গ্যালাক্সি ট্যাব এ এখন মাত্র ৮,৯৯৯ টাকায়!
প্রযুক্তি ডেস্ক: কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও শক্তিশালী ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির চমৎকার গ্যালাক্সি ট্যাব এ এখন হ্রাসকৃত মূল্যে ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্যামসাং এর পাঁচবার সেরা মোবাইল ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে এই অফার ঘোষণা করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ এমনভাবে তৈরি করা হয়েছে, যা একজন ব্যবহারকারী যে কোন জায়গায় সহজেই বহন করতে পারবেন। ট্যাবটিতে বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে, যা ব্যবহারকারীর বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে। ট্যাবটি হালকা ও স্লিম বডি’র হওয়ায় ব্যবহারকারীরা ট্যাবটিকে স্বাচ্ছন্দ্যে হাতের মুঠোয় রাখতে ও বহন করতে পারবেন। ট্যাবটিতে রয়েছে বড় আকারের স্ক্রিন, উন্নতমানের ডিসপ্লে, ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। এ ফিচারগুলো ব্যবহারকারীর ট্যাব ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে। ট্যাবটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর; পাশাপাশি, এতে রয়েছে ২জিবি র্যাম, ৩২জিবি রম ও ৫১২জিবি এসডি কার্ড স্লট। এ সব দুর্দান্ত ফিচারগুলো স্যামসাং গ্যালাক্সি ট্যাব এর নিরবচ্ছিন্ন পারফরমেন্স প্রদান করবে।
অফার চলাকালীন সময়ে ক্রেতারা এ ডিভাইসটি দশ হাজার টাকার কমে ক্রয় করতে পারবেন। এ হ্রাসকৃত মূল্যের কারণে ট্যাবটি কেনার ক্ষেত্রে ক্রেতাদের অনেক সাশ্রয় হবে।
এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “ব্যবহারকারীর প্রতিদিনের প্রয়োজনীয় প্রযুক্তিগত চাহিদা মেটাতে যা যা প্রয়োজন তার সবকিছুই স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ তে রয়েছে। স্যামসাং এর পাঁচবার সেরা মোবাইল ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে এবং আমাদের সম্মানিত ক্রেতাদের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ আমরা এ ডিভাইসটির মূল্য হ্রাস করেছি। সামনের দিনগুলোতে স্যামসাংয়ের প্রযুক্তিগত উদ্ভাবনগুলো মানুষের ব্যবহার উপযোগী করতে আমরা আরো উদ্যোগ গ্রহণ করবো।”
তাই দেরি না করে এখনই আপনার নিকটস্থ স্যামসাং স্টোর ভিজিট করুন কিংবা এ ঠিকানার প্রবেশ করে https://www.samsung.com/…/galaxy-tab-a-black-32gb-sm-t295n…/, মাত্র ৮,৯৯৯ টাকায় লুফে নিন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed