Main Menu

গোয়াইনঘাটে বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জেলা বিএনপির

ডেস্ক রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে পুলিশী হামলা-লাটিচার্জ করে। এতে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুহেল আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়ারিছ উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

জেলা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিচ্ছে, হামলা করছে, নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। মামলা-হামলা, গ্রেফতার-নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না।

Share





Related News

Comments are Closed