সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: পীর চরমোনাই
ডেস্ক রিপোর্ট: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, এমনকি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। আরো বক্তব্য রাখেন মাওলানা মুফতি ওমর ফারুক সন্ধিপি, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ পীর সাহেব খুলনা, ডঃ মুশতাক আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কামাল নগর, কবি গবেষক মুসা আল হাফিজ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed