সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীতে দ্রুতগতির মাইক্রোবাসের (হাইয়েস) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ফুটপাতে উড়ে গিয়ে পড়ে নিহত হয়েছেন আরোহী।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরের নববারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় আহমদ (২৭) নগরের বাগবাড়ি নরসিংটিলার বাসিন্দা শহিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির হাইয়েস (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটা সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে পড়েন পার্শ্বস্থ ফুটপাতে। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং নিহত যুবকের মরদেহ উদ্ধার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে আটকের জন্য অভিযান চলছে।
এদিকে, দূর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নবাবরোড অবরোধ করেন। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed