Main Menu

তাহিরপুর সীমান্তে বিএসএফ’র হাতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফএ’র গুলিতে আহত দেলোয়ার হোসেন মারা গেছেন। শনিবার (১৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নিহতের ছোট ভাই আমির হোসেন।

নিহত দেলোয়ার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পিছনে সীমান্তবর্তী একটি কুপে গোসল করতে যান হনুফা বেগম নামের এক বৃদ্ধা। এ সময় বিএসএফের একটি টহল দলের সদস্যরা ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের ১৫/২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ’র ছুঁড়া গুলি তার পেটে লাগে।

এ দিকে গ্রামে ঢুকে বিএসএফ কর্তৃক গুলাগুলির ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকায় বিজিবি-বিএসএফের কর্তকর্তাদের মধ্যে এ বৈঠক হয়।

পতাকা বৈঠকে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুবুর রহমান পিবিজিএম ও বিএসএফের শিলং-১৯৩ ব্যাটালিয়নের বড়ছড়া কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানি কমান্ডার দিলীপ সিং সহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed