ইজতেমায় তিন দিনে ৭ মুসল্লীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার। মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নিয়েছেন তুরাগ তীরে।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছর ইজতেমার প্রথম পর্ব। বরাবরের মতো এবারও সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করা হবে। বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের মোনাজাত পরিচালনা করতে পারেন।
চারদিন বিরতির পর ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী ২২ জানুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।
এদিকে, বিশ্ব ইজতেমার ৩ দিনে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়। এরমাঝে সিলেটের ষাটোর্ধ্ব এক ব্যক্তি রয়েছেন বলে জানা গেছে।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed