Main Menu

সাংবাদিক ইউসুফ আলীর পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলীর বাবা মো. আব্দুস শুকুর আর নেই। ইন্নালিল্লাহি…রাজিউন। শুক্রবার (১৩ জানুয়ারী) ভোর ৪টায় নগরীর শাহী ঈদগাহর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুস শুকুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। আজ বাদ জুমআ নয়াসড়ক জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে হযরত মানিক পীর রহ. মাজার গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

মরহুম আব্দুস শুকুর মৌলভীবাজারের সদর উপজেলার রসুলপুর এবং সমপাশী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা প্রয়াত মো.আফতাব মিয়া (হাজারী মিয়া) ছিলেন তৎকালীন জমিদার।

Share





Related News

Comments are Closed