সাংবাদিক আবু বকরের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত পাঠাগার সম্পাদক আবু বকরের বাবা আব্দুল মালিক আর নেই। ইন্নালিল্লাহি….রাজিউন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ আছর বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ ও পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। মরহুম মো. আব্দুল মালিক বিশ্বনাথ উপজেলার কামালবাজারের কর্মকলাপতি গ্রামের বাসিন্দা ছিলেন।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed