ঢাকায় নারীকে গাড়ি চাপা দেওয়া সেই ঢাবি শিক্ষক মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে মৃত্যুর আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় প্রাইভেটকারচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ মারা গেছেন।
গত ২ ডিসেম্বরের সেই ঘটনার সময় ঢাবির এই শিক্ষক গণধোলাইয়ে আহত হন। এরপর এক মাসের বেশি সময় অসুস্থ থাকার পর তিনি মারা গেলেন।
রুবিনার মৃত্যুর ঘটনায় জাফর শাহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় অসুস্থ অবস্থায় জাফর শাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
সাবেক এই শিক্ষকের নাম মোহাম্মদ আজহার জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। আর ২ ডিসেম্বরের ওই ঘটনায় যে নারীর মৃত্যু হয় তার নাম রুবিনা আক্তার।
গত ২ ডিসেম্বর শাহবাগে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
ঘটনার দিন প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছিলেন, ওইদিন বিকেলে ঢাবির চারুকলার সামনে থেকে এক নারী প্রাইভেটকারের নীচে চাপা পড়ে। এ সময় নারীর ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। চালক গাড়িটি না থামিয়ে চালাতে থাকেন। ওই নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে যান ঢাবির ওই সাবেক অধ্যাপক। এ সময় আশেপাশের ক্ষুব্ধ জনতা তাকে পেছন থেকে ধাওয়া দেয়। এতে গাড়িটির গতি আরও বাড়িয়ে দেন ঘাতক এই চালক। নীলক্ষেতে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে গণপিটুনি দেয়। গাড়িটিও ভাঙচুর করে জনতা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় রুবিনাকে জীবিত উদ্ধার করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ঘটনারদিন মোটরসাইকেলে করে তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলেন রুবিনা আক্তার। পথে শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে জাফর শাহের প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রুবিনা পড়ে গাড়ির বাম্পারে আটকে যান। এরপর জাফর শাহ গাড়িটি না থামিয়ে চালিয়ে যেতে থাকেন। তাকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাকে পেটানো হয় সেখানে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed