তাহিরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দেলোয়ার হোসেন নামে (২২) একজন গুলিবিদ্ধ হয়েছে এবং হনুফা বেগম নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) দেড়টার দিকে বুরুঙ্গাচড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আহমদ।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক সদস্যা ও বুরুঙ্গাচড়া গ্রামের সখিনা বেগম জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বুরুঙ্গচড়া গ্রামের পিছনে বাংলাদেশ সীমান্তের ভিতরের পাহাড়ি চড়ায় ৪-৫জন মহিলা সহ দেলোয়ার হোসেন নামে একজন গোসল করছিলেন। হঠাৎ ভারতীয় ৫/৬ জন বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে পাহাড়ি চড়াতে এসে কোনো কিছু না বলেই প্রথমে বৃদ্ধ হনুফা বেগমকে বেধড়ক পিটুনি দেয়। পরে ৫/৬ রাউন্ড এলোপাতাড়ি গুলি চুড়ে। একটি গুলি দেলোয়ার হোসেনের গায়ে লাগে। পরে গ্রামবাসী বিজিবিকে মোবাইল ফোনে বিষয়টি জানালে বিজিবি আসার পূর্বেই বিএসএফ চলে যায়। পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল পাটিয়েছেন তারা।
এইদিকে বিএসএফর গুলির শব্দে সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বুরুঙ্গা চড়া গ্রামের লোকজন ঘরবাড়ি ছেড়ে দূরে অবস্থান করছে।
ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার জাফর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এক বৃদ্ধ নারী আহত হয়েছেন। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে এবং সর্তক অবস্থানে রয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed