সিলেটে ২৬০ বোতল ভারতীয় মদসহ ১ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমান ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৬ টায় বিয়ানীবাজার উপজেলার মইয়াখালি গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে কালাম (৩৭) নামের একজনকে আটক করা হয়। এ সময় আটককৃত কালামের বসতঘরের পিছন থেকে ২৬০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
আটককৃত কালাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মইয়াখালীর মৃত মড়াই মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই নিয়োজ মোর্শেদ আবির বাদী হয়ে মামলা দায়ের করেন এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed