Main Menu

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে দক্ষিণ সুমরা উপজেলার বাইপাস সড়কের গালিমপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সিএনজি অটোরিকশা চালক এবং অপরজন অটোকারিশার যাত্রী।

নিহতরা হলেন চালক তাহের মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের চান মিয়ার ছেলে। আর নিহত যাত্রী আব্দুল লতিফ (৪২) সিলেটের বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর ছেলে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, বেলা ১১টার দিকে ওই স্থানে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অটোরিকশা চালক তাহেরকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর অটোরিকশার যাত্রী লতিফ মারা যান।

এদিকে, দুর্ঘটনার পর পিকআপ ও এর চালককে পুলিশ ছেড়ে দিলে অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়ার পর অটোরিকশা শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পিকআপ চালককে আটকের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

Share





Related News

Comments are Closed