Main Menu

কোম্পানীগঞ্জে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- দেশে শীতের প্রকোপ বেড়ে চলেছে। সিলেটজুড়েও বাড়ছে শীত। এমন সময়ে খেটে খাওয়া হতদরিদ্র মানুষ বহুকষ্টে জীবনযাপন করছে। হতদরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মজলুম কাফেলা জামায়াতে ইসলামী যে কোন দুর্যোগে-দুর্ভোগে মানবতার কল্যাণে তৎপর ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হামলা-মামলা, নির্যাতন, জেল-জুলুম চালিয়ে আমাদেরকে দ্বীনের পথ থেকে কেউ ঠেকাতে পারবেনা। ইনশাআল্লাহ।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে সিলেট জেলা উত্তর জামায়াতের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাও গ্রামে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা আমীর মৌলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আবিদ, শিকদার, কবির আহমদ, সুলতান আহমদ, আব্দুল কাইয়ুম, আজিজুর রহমান ও রফিকুল হক কাওসার প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed