মাধবপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, যাত্রী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সামনে থাকা একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক (৩৫) শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাকটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল।শাহজিবাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় আব্দুল মালেক মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed