Main Menu

ছাতকে রেলওয়ের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে অর্ধশতাধিক স্থাপনা ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাঘরের দোকান পাট ও কয়েকটি বসতঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ছাতকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে, রেলওয়ের বাসা-বাড়ি দখল করে অবৈধ অবস্থানকারী প্রায় ২০/২৫ টি পরিবারকেও এ সময় উচ্ছেদ করে বাসায় তালা ঝুলিয়ে বাসাগুলো সিলগালা করে দেয়া হয়েছে। ওই বাসাগুলো রেলওয়ের পরিত্যক্ত বাসা বলে জানা গেছে।

Manual7 Ad Code

অভিযানের নেতৃত্বে ছিলেন ছাতকের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসলাম উদ্দিন এবং রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডি ই ও) মো.শফি উল্লাহ, সহকারী বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা (এ ডি ই ও) আতিকুর রহমান।

অভিযানে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) আরিফ আহমদ,ছাতক রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী,জুবায়ের আহমদ সরকার, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, রেলওয়ের কানুনগো রুহুল আমিন, সার্ভেয়ার দ্বীপক মল্লিক, রেলওয়ে পুলিশের সি আই (আর এন বি) এনায়েত উল্লা,ছাতক রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহবুবুর আলমসহ বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ, থানা পুলিশ এবং রেলওয়ে বিভাগ,ভুমি অফিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

ছাতক-সিলেট রেলপথ সংস্কার ও আধুনিকায়নের লক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন,অভিযানে উপস্থিত রেলওয়ের কর্মকর্তারা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code