Main Menu

সিলেট জেলা প্রশাসনের কম্বল বিতরণ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর দরগাহ গেট ও রেলস্টেশন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫০০ কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম কাসেম, নির্বাহী ম্যাজিস্ট্রেটি ও সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক আব্দুল আহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual8 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া কম্বল আমি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেছি। আজ (সোমবার) রাতে শাহজালাল মাজার ও রেলস্টেশনে ৫০০ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক কুশি হয়েছে। সিলেটের সব জায়গায় আমাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code