সিলেট আসছেন বিদিশা এরশাদ, শুরু করবেন নির্বাচনী কার্যক্রম
বিশেষ প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সিলেট বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় যোগদানের জন্য শুক্রবার (৬ জানুয়ারি) সিলেটে আসছেন জাতীয় পার্টির (পূণর্গঠন প্রক্রিয়ার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ, কো-চেয়ারম্যান দেওয়াল কুমার বড়ুয়া, রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. তানবির ইকবাল, যুগ্ম-মহাসচিব-মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, মেজর অবসরপ্রাপ্ত শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিস মাহবুবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিদিশা এরশাদ বিভাগীয় কর্মী সমাবেশ শেষে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের সংসদ নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করবেন।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed