কমলগঞ্জে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রুজেল তরফদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী, পৃষ্ঠপোষক আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed