সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির অনুমতি দিয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি চিঠি দেয় গ্রামীণফোনকে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ আমাদের হাতে এসেছে।
গ্রামীণফোনের দাবি, তারা সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) বাড়াতে করণীয় সব করেছে। সবশেষ নিলামে তরঙ্গ (স্পেক্ট্রাম) কিনে তা নেটওয়ার্কে সংযোজন, নতুন নতুন টাওয়ার নির্মাণ, টাওয়ারগুলো অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে সংযুক্ত করা হচ্ছে। এর ফলে গ্রামীণফোনের সেবার মান বেড়েছে। সেবার মান বেড়েছে কি না, তা পরীক্ষা করার জন্য গ্রামীণফোন চিঠি দিয়েছিল বিটিআরসিকে। পরীক্ষা-নিরীক্ষার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
এদিকে গত রোববার (১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে। এখন সিম বিক্রি করতে পারবে।
উল্লেখ্য, গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সেবার মান খারাপের অভিযোগ তুলে বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed