শেনজেনভুক্ত দেশ হল ক্রোয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া। পাশাপাশি নতুন বছরে বলকান রাষ্ট্রটি ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলভুক্ত হয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি মধ্যরাতে ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানিয়েছে। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশের স্বীকৃতি পেলো ক্রোয়েশিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জ্বালানি-খাদ্যমূল্যে ব্যাপক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে ইউরো চালুর সিদ্ধান্ত ক্রোয়েশিয়ার অর্থনীতিকে রক্ষা করতে পারে।
এদিকে, পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলের ২৭তম দেশ হলো ক্রোয়েশিয়া। শেনজেন জোন হচ্ছে বিশ্বের বৃহত্তম একটি অঞ্চল, যেখানে ৪০ কোটিরও বেশি মানুষ এ অঞ্চলের সদস্য দেশগুলোতে অবাধে চলাফেরা করতে পারেন।
ক্রোয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বরাবরই ইউরোজোন ও শেনজেনে যোগদানের সিদ্ধান্তের পক্ষে ছিলেন। তবে মুদ্রা পরিবর্তন আর শেনজেন অঞ্চলে যোগদান নিয়ে ক্রোয়েশিয়ার নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
অনেকে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণের অবসানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, মুদ্রার পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া ডানপন্থী বিরোধী দলগুলো বলছে, মুদ্রার পরিবর্তনে জার্মানি ও ফ্রান্সের মতো বড় দেশগুলো উপকৃত হলেও ক্রোয়েশিয়া খুব একটা লাভবান হবে না।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed