বিটিভিতে আজ ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক: বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ফেনীতে। অনুষ্ঠানে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। কবির বকুলের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
এ পর্বে রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। এছাড়া রয়েছে বেশ কিছু প্রতিবেদন, দর্শকপর্ব, নাট্যাংশ।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed