ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
নিহতরা হলেন, ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চান্দ্রা ইউনিয়নের সুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যান। মারাত্মক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে প্রথমে স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সুরাইয়ার মৃত্যু হয়। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জয়নাবও মারা যায়।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, হাসপাতালে আনার পরে একজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। একজন ঘটনাস্থলে, আরেকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এসময় আরও ছয়জন আহত হন। নিহতদের মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed