চীনে করোনা পরিস্থিতির আরো অবনতি
আন্তর্জাতিক ডেস্ক : ফের করোনা ভাইরাস, ফের আঁতুড়ঘর সেই চীন। দু’বছর পেরিয়েও করোনা নিয়ন্ত্রণে বিশেষ কিছু করতে পারেনি চীন, সাম্প্রতিক পরিস্থিতি তারই প্রমাণ। সপ্তাহ দুই আগে থেকেই চীনে নতুন করে ছড়িয়েছে কোভিডের নয়া সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন বলে সিএনএন জানায়।
এই পরিস্থিতিতে উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিবৃতি। এই প্রথম তিনি বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। জানালেন, এই মুহূর্তে চীন নতুন সমস্যার মুখোমুখি, তা রুখতে নয়া পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দেশের করোনা পরিস্থিতি নিয়ে বেজিংয়ে প্রকাশ্যে বিবৃতি দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, এই মুহূর্তে কোভিড-১৯ রুখতে নয়া সমস্যার মুখে পড়েছে। আমাদের সুনির্দিষ্টভাবে স্বাস্থ্যশিবির চালু করতে হবে। একেকটি কমিউনিটি ধরে তা রুখতে হবে। মানুষের জীবন রক্ষা করতে হবে, তাদের স্বাস্থ্য, নিরাপত্তার দিকটা ভাবতে হবে।
সপ্তাহ তিনেক আগে থেকে চীনে ফের দাপট দেখাতে শুরু করে করোনার নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭। সরকারি এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ ১০ লক্ষ ছুঁয়ে ফেলেছে। হাসপাতালে এখনই ভিড় উপচে পড়ছে, তা আরও বাড়বে বলে আশঙ্কা। যে সব ব্যক্তির কোনও উপসর্গ নেই, তাদের কোভিড আক্রান্ত হিসাবে ধরছে না চীন প্রশাসন। তবে এই মুহূর্তে সে দেশের পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ হয়ে গেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মত, এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল না চীনের চিকিৎসা ব্যবস্থার।
চীনের সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, গত ৬ মাসের মধ্যে এখনও কোভিডে মৃত্যুর ঘটনা ঘটেনি। অবশ্য চীনের নীতি অনুযায়ী, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যাকেই এর আওতায় রাখা হচ্ছে। তবে জিনপিংয়ের বিবৃতির পর আর কোনও সংশয়ই রইল না যে চীনের করোনা পরিস্থিতি যথেষ্টই জটিল, উদ্বেগজনক। যা চিন্তার ভাঁজ চওড়া করছে প্রশাসনের কপালে।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed