বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য সাত সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।
লিয়াজোঁ কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির তিনজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও একজন যুগ্ম মহাসচিবকে রাখা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
« সিলেটে আন্তর্জাতিক ক্বিরাআত সম্মেলন মঙ্গলবার (Previous News)
(Next News) ওমিক্রনের উপধরন, হাসপাতালগুলো প্রস্তুত রাখার পরামর্শ »
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed