শান্তিগঞ্জে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইএএলজি প্রকল্পের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাবের ৪০ জন কিশোরীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed