বিশ্বনাথে ক্যান্সারে আক্রান্ত জাকারিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি : ক্যান্সার রোগে আক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জবান আলীর ছেলে মোহাম্মদ জাকারিয়া আহমদকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর গ্রামের অসুস্থ জাকারিয়া আহমেদের নিজ বাড়ীতে গিয়ে তার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠক মুনসুর আলম, দৈনিক সময় সিলেট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক আ.খ.ম এনামুল হক, লেখক ও সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সংগঠক হাফেজ নিজাম উদ্দিন সিদ্দিকী, রিয়াজ উদ্দিন, আনোয়ার আহমদ, আব্দুল মালিক প্রমুখ।
পরিশেষে অসুস্থ জাকারিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবারবর্গ। পাশাপাশি আজকে এই কঠিন মূহুর্তে যে বা যারা সেবার লক্ষ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন জাকারিয়ার পরিবার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছেন জাকারিয়া। তিনি জানান, আমি বাঁচতে চাই। সবার সহযোগিতা পেলে আমি আবার ফিরে পাবো নতুন জীবন। আমার এক ছেলে এক মেয়ে। আর পরিবারে রোজগার করার মতো কোন মানুষ নেই।
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed