Main Menu

পোয়েটস ক্লাব এর ২৫ বছর উদযাপন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন পোয়েটস ক্লাব কবিদের মৌলিক অধিকার নিয়ে দীর্ঘ পঁচিশ বছর কথা বলে আসছে। দেশের সুবিধা বঞ্চিত কবি লেখক দের নিয়ে, যারা পোয়েটস ক্লাব এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা একদিন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। পোয়েটস ক্লাব তার যাত্রা লগ্ন থেকে তৃতীয় বিশ্বের সুবিধা বঞ্চিত কবি লেখকদের একটি প্লাটফর্মে দাঁড় করাতে অক্লান্ত পরিশ্রম করে আসছে। কবিদের মৌলিক অধিকার নিয়ে কথা বলা পোয়েটস ক্লাব এর নৈতিক দায়িত্ব।

গত ১৯ ডিসেম্বর সোমবার বিকেল পাঁচ টায় পুরান ঢাকার ঐতিহ্য বাহী বিউটি বোর্ডিং এ বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত পোয়েটস ক্লাব এর ২৫ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি অনুষ্ঠানের মধ্যমণির বক্তব্যে উপরোল্লিখিত বক্তব্য রাখেন।

বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর সভাপতি সনেট কবি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বর্তমান সময়ের আলোকিত কবি রেজাউদ্দিন ষ্টালিন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ এবং বহির্বিশ্বের কবি লেখকদের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে পোয়েটস ক্লাব এর কবিদের কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জাগ্রত জনতার কবি শিহাব রিফাত আলম রূপম।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব এর মহাপরিচালক কবি নাহিদ রোকসানা। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির সকল কবি লেখকদের কে আন্তরিক অভিনন্দন জানান।

পোয়েটস ক্লাব ঢাকা জেলা সম্পাদক কবি সুবর্ণা অধিকারীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি আসাদ কাজল, কবি মির্জা আশরাফুল ইসলাম, জাকির হোসেন আখের, গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার ও মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির পক্ষে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ সভাপতি কবি আবদুল গনী ভূইয়া, সহ সাধারণ সম্পাদক কবি মুজিবুর রহমান বকুল, সহ সাধারণ সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক কবি অমিতাভ চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক কবি মাহতাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক কবি হাসিনা সুলতানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক কবি মিজানুর রহমান (মাটি প্রকাশন)।

বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সভাপতি কবি শাবেকুন্নাহার কমল, গোপালগঞ্জ জেলা সভাপতি কবি দীন ইসলাম, যশোর জেলা সভাপতি কবি নাহিন ফেরদৌস, গাইবান্ধা জেলা সমন্নয়ক কবি সালমা লাবনী, ময়মনসিংহ জেলা সম্পাদক কবি রুহুল আমিন বাদল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ নির্ঝর চৌধুরী, মোঃ আশরাফুল আলম আকাশ, শাহিদা সুলতানা, নাহিদ সোলতানা নিপা, মামুনুর রশীদ, ফখরুল ইসলাম নিলয়, আবদুর রহমান, শাহানা হোসেন রাণী প্রমুখ।

অনুষ্ঠানে পোয়েটস ক্লাবের ২৫তম বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে সবাই কে মিষ্টি মুখ করানো হয়।

রাত ১০টায় বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল কবি লেখক জাগ্রত জনতার কবি শিহাব রিফাত আলমের জন্ম দিনের আয়োজনে নবাবপুর রোডস্থ হোটেল সাগরিকায় আরেকটি জন্মদিনের অনুষ্ঠানে সবাই যোগদান করেন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed