মঙ্গলবার থেকে চালু হচ্ছে সিসিকের ৪টি স্বাস্থ্য সেবা কেন্দ্র
বৈশাখী নিউজ ডেস্ক: ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে।
সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদীনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহের কার্যক্রম চালু হবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সকাল ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, ইউনিসেফের ফিল্ড অব চীফ, সিলেট দিল কাজী দিল আফরোজ উপস্থিত থাকবেন। একই দিনে বাকী তিনটি স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু হবে।
এছাড়া শীঘ্রই নগরীতে আরো ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed