মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই গ্রামের আলী আজমের ছেলে আসলাম (২৩)। সাব্বির কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র আর শোমসপুর আবুতালেব ডিগ্রি কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র আসিফ জানায়, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেল আগে পরে যাওয়ার প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেল দুটি দ্রুত গতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed