দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১ জন সিলেটের এবং মারা যাওয়া ব্যক্তিও সিলেটের।
শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে ১ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৩।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed