Main Menu

সিলেটে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, মসজিদ, হাসপাতালসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা মহৎ উদ্যোগ। আমাদের সরকার সেজন্য প্রতিটি স্থানে একটি আদর্শ মসজিদ নির্মাণ করে দিচ্ছে। যেখানে সকল আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে। মসজিদ নির্মাণের সঙ্গে যারা জড়িত আছেন, সবাই সদকায়ে জারিয়া পাবেন। পৃথিবীকে আমরা শান্তির একটি ধারণা দিতে চাই। হিংসা-বিদ্বেষ, খুন-গুম সবকিছুর বিপরীতে মানুষের কল্যাণে মানুষ কাজ করবে। মানুষের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তা আমাদের প্রতিদান দিবেন।

সিলেট নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাউজিং এস্টেট এলাকায় হাজী চেরাগ উদ্দিনের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম হাফিজ, মুতাওয়াল্লী হাসান চৌধুরী, বিশিষ্ট মুরব্বি এম এ করিম চৌধুরী।

এসময় মসজিদ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আবু বক্কর, হাজী শফিক উদ্দিন আহমদ, হাজী লয়লুছ মিয়া, ওলায়েত হোসেন লিটন, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ফুয়াদ রব চৌধুরী শামীম, আজাদ খান, তাহসিন চৌধুরী, ডা. আব্দুর রকিব, জাহিদুর রেজা চৌধুরী, শাহিন খান, আশরাফ গাজী, ওমর মাহবুব, আবিদ আহমদ রফি প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed