এপেক্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র ও চাল বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব সিলেট এর সিনিয়র সহ-সভাপতি এপে: আশিষ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর লাইফ গভর্ণর এপে: আক্তার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্ণর এপে: মোঃ বাবুল মিয়া, সদ্য অতীত জেলা-৪ গভর্ণর এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে: এডভোকেট জালাল উদ্দিন, অতীত জেলা-৪ গভর্ণর এপে: আহমেদ জাকারিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব সিলেট এর অতীত সভাপতি এপে: এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব সিলেট এর জুনিয়র সহ-সভাপতি এপে: প্রফেসর মুস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব সিলেট এর সদস্য এপে: মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, পুরো শীতকাল জুড়ে এপেক্স ক্লাব অব সিলেট অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed