তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র পিঠা মেলা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস রজতজয়ন্তী ও ৫১তম বিজয় দিবস উপলক্ষে ২দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিলকিছ নুর। বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা সভাপতি নাজিরা সুলতানা রুম, মহানগরের যুগ্ম আহ্বায়ক নাফিসা শবনম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিসিক সিলেটের ডিজিএম ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার, বিশিষ্ট সাংবাদিক সংগ্রাম সিংহ এবং
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বিজয় দিবসের প্রাক্কালে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য গ্রাসরুটসকে ধন্যবাদ জানান। তিনি সাম্প্রদায়িক সম্প্রাতিরদের বাংলাদেশ এ ধরণের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার উপর বক্তব্য রাখেন।
সভা পরিচালনায় করেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
পিঠা মেলায় মোট ১৫টি স্টিল, এছাড়া শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed