ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ভারতীয় রাষ্ট্রদূত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিক মেয়র ও ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরীর ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাকে প্রকল্প এলাকা ঘুরে দেখান।
ভারত সরকারের অর্থায়নে ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed