ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাকিব হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিন বন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিব ও সুমনের। আর সিয়ামকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed