সিলেটের তামাবিলে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অজ্ঞাত এক নারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) সকালে তামাবিল স্থলবন্দর সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই নারীকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তার পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ময়নাতদন্তের পর ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed