Main Menu

বিএনপি নেতা আলাউর রহমান লয়লুর ইন্তেকাল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা কমিটির সাবেক সদস্য, ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আলাউর রহমান লয়লু ১০ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual1 Ad Code

রোববার বাদ জোহর গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা ও দাফনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, ব্যবসায়ীক ও এলাকার সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা আলাউর রহমান লয়লু’র মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি শোক প্রকাশ করেছে। মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক শোক বার্তায় বলেন, বিএনপি’র প্রবীণ নেতা ছিলেন আলাউর রহমান লয়লু। তিনি দীর্ঘ দিন দলের বিভিন্ন দায়িত্বে থেকে কাজ করে গেছেন, তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Manual3 Ad Code

অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে ২৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। নেতৃবৃন্দ মরহুম বিএনপি নেতা আলাউর রহমান লয়লু’র রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক জ্ঞাপন করেন ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েম আহমদ, সদস্য সচিব জীবান আহমদ বাদশাহ, ছাত্রদলের আহবায়ক লিমন আহমদ ও সদস্য সচিব নাকিব খাঁন। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code