ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, রোববার ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক তার সহকারী ও একজন যাত্রী নিহত হয়। পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed