এগারো দিনব্যাপী ষোড়শ কেমুসাস বইমেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেছেন, একটি সভ্য ও মার্জিত জাতি গঠনে বইপাঠের বিকল্প নেই। যে জাতি যতবেশি বই পড়ে, তারা তত বেশি নিজেদেরকে আলোকিত করতে পারে। আলোকিত সমাজ গঠনে বই পাঠ প্রভাবক হিসেবে ভূমিকা রাখে। কেমুসাস ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিকতায় সেই সুযোগ করে দিয়েছে।
উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে এগারো দিন ব্যাপী ষোড়শ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১০ ডিসেম্বর) কেমুসাস প্রাঙ্গনে বিকাল চারটায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বইমেলা উপকমিটির সদস্য সচিব মাহবুব মুহম্মদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাফলিন ইউনিভার্সিটির বায়োলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কামাল চৌধুরী, শাবিপ্রবির সাবেক প্রফেসর ড. কামাল আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক, বইমেলা উপকমিটির আহবায়ক ও কেমুসাসের সহ সভাপতি অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কোষাধ্যক্ষ আবদুস সাদেক লিপন, আলইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, পাঠাগার সম্পাদক ইছমত হানিফা, কার্যকরী সদস্য জগলু চৌধুরী, মুস্তাক আহমাদ দীন, ইসলামি ফাউন্ডেশ সিলেটের উপপরিচালক মাওলনা নজরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed