মির্জা ফখরুল ও আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক : পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুক্রবার এই আদেশ দেন।
এর আগে আজ শুক্রবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আদালতে আনা হয়। তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। পুলিশের পক্ষ থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন। তবে রাষ্ট্র পক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিকেল সোয়া পাঁচটার দিকে তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের মুক্তির দাবিতে আদালতের সামনে স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার পল্টন থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed