যুবদল সভাপতি টুকু কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: রিমান্ড শেষে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর পল্টনে পুলিশের ওপর হামলার মামলায় শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ আদেশ দেন।
এর আগে, আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মে পল্টন এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পল্টন থানার এসআই মো. কামরুল হাসান মামলাটি দায়ের করেন।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed