আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৯ জন
বৈশাখী নিউজ ডেস্ক: আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫২০৯ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ২০৯ জন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
প্রসঙ্গত, আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। কোনও পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed