বিয়ানীবাজারে খাদে পড়ে মোটরসাইকেল আরোহির মৃত্যু
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় সুভাস চন্দ্র ঘোষ নামে এক যুবক মারা গেছেন। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুভাস স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সারপার থেকে মোটরসাইকেলযোগে সুভাষ ও আরেকজন বিয়ানীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুভাস চন্দ্র ঘোষ মারা যান। পথচারীরা তাকে ও মোটরসাইকেল আরোহী অপরজনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় অপর আরোহীকে সিলেটে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed