সিলেট জেলা বিএনপি নেতা মাহবুব আলমকে গ্রেপ্তারে নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেট জেলা বিএনপি নেতা মাহবুব আলমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে গণহারে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে ঢাকায় গণসমাবেশে যোগদান করতে যাওয়া বিএনপি নেতা মাহবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ও নির্যাতন চালিয়ে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে অন্যায় ভাবে গ্রেফতার বিএনপি নেতা মাহবুবুব আলমের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
Related News
প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে সুদূর চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন লিও ফাভিনRead More
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More



Comments are Closed