বিয়ানীবাজারে চলছে টিলা কাটার মহোৎসব!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব। এ যেন দেখার কেউ নেই! উপজেলার একটি প্রভাবশালী টিলা খেকো চক্র প্রকাশ্য দিবালোকে এবং রাতে একের পর এক টিলা কেটে নিয়ে ভরাট করছে খাল, কৃষি জমি। মানুষের হাকঁডাক, টিলার গায়ে অনবরত শাবল-বেলাচার আঘাত, অবৈধ ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়া সব মিলিয়ে দিন কিংবা রাতে রাজ্যের ব্যস্ততা। গ্রামীন সড়কগুলোতে মাটি ভর্তি ট্রাক্টরের দাপটে অন্যবাহন তো চলা দূরে কথা পথচারীদের চলতে হয় ড্রেন দিয়ে। নিদিষ্ট একটি সিন্ডিকেটের হাতে এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্ব থাকায় কোন নিয়ম কানুন তোয়াক্কা করার প্রয়োজন পরে না তাদের।
প্রকৃতিগতভাবে বিয়ানীবাজারে বেশিরভাগ এলাকা উচু নিচু টিলা বেষ্টিত। আইনী বাধ্যবাধকতা থাকায় এই টিলাগুলো কাটার দুঃসাহস দেখান না অনেকে। এই সুযোগে ঐ চক্রটি রাতারাতি হয়ে উঠেছে লাখপতি। প্রশাসনকে ম্যানেজ করা ও টাকার প্রলোভন দেখিয়ে টিলা মালিকদের নাম মাত্র টাকা দিয়ে মাটি পাচার করছে অন্যত্র। যার বিনিময়ে ভরাট কারীর কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত অর্থ।
খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা, পাতন, লাউতা ইউনিয়নের জলঢুপ, কালাইউরা, পৌরসভার নিদনপুর, খাসাড়িপাড়া এলাকায় টার্গেট করে উচু টিলাগুলোর মালিকদের রাজি করিয়ে টিলা কেটে দেওয়ার দায়িত্ব নেন ঐ সিন্ডিকেটের সদস্যরা। পরে সুযোগ বুঝে মাটি অন্যত্র বিক্রি করেন তারা। আর এতে ব্যবহার করেন নিবন্ধনহীন অবৈধ ট্রাক্টর যা রাস্তাগুলোর বেহাল দশার কারন।
গত ৫ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মাটি কাটা এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ৩০ ফুট উচু বিশাল একটি টিলা কেটে প্রায় সাবার করে ফেলেছেন মাটি খেকো ঐ চক্রের সদস্যরা। সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুতই ট্রাক্টরসহ সরে পরেন সেখানে নিয়োজিত শ্রমিকরা। তাদের একজনকে কৌশলে আটকিয়ে কথা বললে তিনি জানান, তাজ উদ্দিন নামে এক ট্রাক্টর চালক মাটি কাটার ঠিকাদারী নিয়েছেন। গত প্রায় ২০ দিন ধরে দিনে ও রাতে শিফট করে মাটি কেটে নিয়ে অন্যত্র ভরাট করছেন তারা। পাশের আরেকটি টিলায় অন্য ঠিকাদারের নেতৃত্বে মাটি কাটার কাজ চলছে বলে তথ্য দেন তিনি। তার তথ্যমতে সেখানে গিয়ে মাটি কাটা অবস্থায় কাউকে পাওয়া না গেলেও সম্প্রতি মাটি কাটা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসনিম জানান, মাটি কাটা হচ্ছে এমন কোন তথ্য আমরা পাইনি। মাটি কাটার ছবি ও ভিডিও দেখালে তিনি বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed