যুক্তরাষ্ট্রে সড়ক দূর্ঘটনায় সিলেটের মুন্নার মৃত্যু
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সাদিক মুন্না (৪০) নামের এক প্রবাসী। বুধবার (৭ ডিসেম্বর) ভোরে ফার্মিংটন হিলসের ৬৯৬-এর হালস্টেড রোডের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১টায় ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। তিনি সপরিবারে মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটিতে বসবাস করতেন। মুন্না ২৫ বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
মিশিগানের রাজধানী ল্যানসিং বোর্ড অব এডুকেশন-এর কর্মকর্তা ছিলেন তিনি। তার আত্মীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করে জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মুন্না।
ফক্স-২ ও ডেট্রয়েট নিউজ পুলিশের বরাতে বলেছে, সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি সেমিট্রাককে অতিক্রমের চেষ্টা করার সময় তার গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গাড়িতে আগুন লাগা অবস্থায় তিনি আটকে আছেন। পরে তাকে সেখান থেকে বের করার পর মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুকালে মুন্না স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মাসহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে মিশিগান স্টেটের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed