নয়াপল্টনের ঘটনায় মামলা, ৩ সহস্রাধিক আসামি, গ্রেপ্তার ৪৮০
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের উপর বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। সংঘর্ষের ঘটনার এসব মামলায় এখন পর্যন্ত ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মামলায় মোট তিন হাজারের বেশি মানুষকে আসামি করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। একইসাথে পল্টন থানার মামলায় সাড়ে চারশজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে। এছাড়া বাকিদের মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতিঝিল থানার মামলায় মো. জামিল হোসাইন, মো. আনোয়ার হোসেন ও মো. হারুন অর রশিদসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সিকদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।
অন্যদিকে শাহজাহানপুর থানার মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাজধানীর হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবাদুল ব্যাপারী ও শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মো. এইচ কে হোসেন আলীসহ ৫২ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। শাহজাহানপুর থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।
গতকাল বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে দলের কার্যালয়ে থাকা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বহু নেতাকর্মীকে আটক করে পুলিশ। আজকের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর কথা জানাল পুলিশ।
Related News
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More



Comments are Closed