বিএনপির সমাবেশ ঘিরে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সহিংসতার আশঙ্কায় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকায় রাজনৈতিক সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গণপরিবহন, যোগাযোগব্যবস্থা ও শহরে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সমাবেশের আগে ও পরে কয়েক দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের সব রকম বড় জমায়েত, বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, এখনও বাংলাদেশে সন্ত্রাসীদের হামলার বড় আশঙ্কা আছে। এই হুমকি সারাদেশেই বিদ্যমান। তাই ঝুঁকি এড়াতে ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ, জনাকীর্ণ এলাকা, পুলিশ বা নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতির স্থান এবং বিদেশিরা যেখানে সমবেত হন বলে পরিচিত সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।
ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেটে পুলিশ এবং নিরাপত্তা রক্ষাকারীদের টার্গেট করে এর আগে হামলা হয়েছে বলেও যুক্তরাজ্যের সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, প্রতিবছর যুক্তরাজ্যের আনুমানিক দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন।
সূত্র: আরটিভি
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed